,

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৩টায় ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাশআরা গ্রামের সিরাজ শেখের ছেলে শিলন মিয়া (৪০) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম (২২)। নিহত শিলন ট্রাক চালক ও সাইফুল তার হেলপার।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে বালুভর্তি একটি ট্রাককে (বগুড়া-ট-১১-১৯২৩) পেছন দিক থেকে পঞ্চগড় থেকে পাথরবোঝাই করা আরেকটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২০৯৭) ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান।

দুর্ঘটনাকবলিত ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি ইউপি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির