,

সামান্যতম দুর্নীতিও আস্থার জায়গা ধ্বংস করে দেয়: প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি এমন একটি ক্যানসার, যা গণতন্ত্রকে নষ্ট করে, দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়, রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়, জনগণকে বিক্ষুব্ধ করে, জন্ম দেয় ক্রোধের। দুর্নীতিকে নির্মূল করতে হবে।

বাংলাদেশের সংবিধান প্রণয়ন দিবস উপলক্ষে রোববার বিকেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে সমিতি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি অঙ্গের প্রতি জনগণের আস্থা দৃঢ় করতে সামান্যতম দুর্নীতি থেকেও দূরে থাকতে হবে সবাইকে। সামান্যতম দুর্নীতিও আস্থার জায়গা ধ্বংস করে দেয়। দুর্নীতির সঙ্গে মানি লন্ডারিং সমানতালে চললে রাষ্ট্রের অর্থনৈতিক বনিয়াদ হুমকির সম্মুখীন হয়। আসুন, আমরা দেশের ভবিষ্যৎ পতাকাবাহীদের জন্য একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রযন্ত্র রেখে যাই, যাতে তারা আরও উজ্জ্বল আলোয় প্রজ্বালিত হয়।’

অগণতান্ত্রিক সামরিক শাসনামলে এ দেশে বিচার বিভাগ নিয়ে অশুভ ও অবাস্তব অনেক পরীক্ষা–নিরীক্ষা হয়েছিল বলে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ‘গণতন্ত্র নস্যাতের সেই দুর্যোগপূর্ণ সময়ে আইনজীবীদের তীব্র আন্দোলনের কথা সবার মনে আছে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে আশির দশকে আইনজীবীদের সেই আন্দোলন এক গৌরবময় অধ্যায়। আইনজীবী সমাজের অর্জিত এই সুনামে যেন কোনো রকম কালিমা লিপ্ত না হয়, সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। সমিতির সম্পাদক মো. আবদুন নূরের সঞ্চালনায় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন আলোচনায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯