,

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের ‘নির্যাতনে’ তরুণ নিহত

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘নির্যাতনে’ সাদ্দাম হোসেন (৩২) নামেন এক তরুণ মারা গেছেন।

রবিবার ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের কাশিয়ার মেলা সীমান্তের ৯০০/১৬ (এস) নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। পরে দুপুরেই হাতীবান্ধা থানা পুলিশ সাদ্দামের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে চোরাকারবারিদের একটি দলের সঙ্গে ভারতীয় গরু পারাপারের জন্য গোতামারী ইউনিয়নের ওই সীমান্তে যান সাদ্দাম হোসেন। এ সময় ভারতীয় নৌহাটি কাসারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এরপর তাকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় সীমান্তের ৯০০ নম্বর মেইন পিলারের কাছে ফেলে রেখে চলে যায় বিএসএফ সদস্যরা। খবর পেয়ে পরিবারের লোকজন সাদ্দামকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাদ্দাম মারা যান।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মোনা বলেন, খবর পেয়ে সাদ্দাম হোসেনের বাড়ি গিয়েছিলাম। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া পুলিশ মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণে তিনি মারা গেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না