,

‌‘মুখোশধারীদের’ ককটেল বিস্ফোরণের পর বিএনপিকে দায়ী করল ছাত্রলীগ

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ জন্য বিএনপিকে দায়ী করে মিছিল করেছে ছাত্রলীগ।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন স্মৃতিস্তম্ভের সামনে সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে তিনটি ককটেল বিস্ফোরিত হয় ও দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদর থানা পুলিশের একটি টিম।

অটোরিকশা চালক অনিক জানান, মুন্সিরহাট থেকে যাত্রী নিয়ে শহরের পুরাতন কাচারিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি হরগঙ্গা কলেজের পেছনে আসলে ২০-৩০ জনের মুখোশধারী একদল লোক সেখানে হামলা চালায়। এ সময় দুটো অটোরিকশা ভাঙচুর করে ও পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ককটেল বিস্ফোরণ ও অটোরিকশা ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন সদর থানার ওসি তারিকুজ্জামান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থায় নেয়া হবে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপিকে দায়ী করেছে ছাত্রলীগ। ঘটনার পরপরই জেলা ছাত্রলীগ সরকারি হরগঙ্গা কলেজ সড়কে বিক্ষোভ মিছিল করে।

জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা বলেন, আগামী ১০ ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে । এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি করছি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না