মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাসকেই বিয়ে করতে চান কৃতি

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভেড়িয়া’ সিনেমার প্রচারণায় গিয়ে বলিউড তারকা বরুণ ধাওয়ানই বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন। জানান, সম্পর্কে রয়েছেন বাহুবলী তারকা প্রভাস ও কৃতি শ্যানন। যদিও সে কথা নিজ মুখে স্বীকার করেননি কৃতি বা প্রভাস। তবে এবার কৃতির শোনালেন অন্য গল্প। সরাসরিই জানিয়ে দিলেন, প্রভাসকেই বিয়ে করতে চান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক সাক্ষাৎকারে বলিউডের এক নম্বর নায়িকা হওয়ার দৌঁড়ে থাকা কৃতিকে জিজ্ঞেস করা হয়, কার্তিক, টাইগার ও প্রভাসের মধ্যে তিনি কাকে বিয়ে করবেন, কার সঙ্গে ফ্লার্ট করবেন আর কার সঙ্গে ডেটে যাবেন?

উত্তর দিতে সময় নেননি কৃতি। তখনই জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট করতে পারেন, টাইগারের সঙ্গে ডেটে যাবেন আর বিয়ে করবেন প্রভাসকে। আর এর মাধ্যমে তিনি নিজেই যেন গুঞ্জনের পালে হাওয়া দিলেন।

এর আগে কৃতি তার মনের মানুষ সম্পর্কে বলতে গিয়ে জানান, লম্বা পুরুষই তার বিশেষ পছন্দ। এ কথা শোনা মাত্র বরুণ বলেন, ‘হ্যাঁ, কৃতি আগেও বারবার এটা বলেছে। কিন্তু এখন সে তার মনের মানুষ পেয়ে গেছে।’

বাহুবলি সিরিজের পর শুধু দক্ষিণেই নয়, সারা ভারতেই প্রভাসের জনপ্রিয়তা তুঙ্গে। তেলেগু ইন্ডাস্ট্রির মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। সিনেমার বাইরে প্রায় তার ব্যক্তিগত জীবন সংবাদমাধ্যমে উঠে আসে।

বাহুবলি সিরিজ রিলিজের পরেই শোনা গিয়েছিল নায়িকা আনুশকা শেট্টির সঙ্গে প্রেম করছেন অভিনেতা। তবে সেই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি তারা। যদিও বর্তমানে তার সঙ্গে কৃতির সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা।

মুক্তির অপেক্ষায় থাকা ‘আদিপুরুষ’ সিনেমায় জুটি বেঁধেছেন প্রভাস ও কৃতি। শোনা যাচ্ছে, সিনেমাটি করতে গিয়ে প্রায়ই একসঙ্গে সময় কাটিয়েছেন তারা। একসঙ্গে দেখাও যাচ্ছে তাদের।

সম্প্রতি আদিপুরুষের সেটে প্রভাসের কৃতিকে তেলুগু শেখানোর ভিডিও বেশ ভাইরাল হয় নেটপাড়ায়। কয়েকদিন আগে চল্লিশের ঘরে পা দিয়েছেন অভিনেতা। সেই সময় প্রভাস জানিয়েছিলেন, ছেলের বিয়ে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তার মা।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা