,

আশুগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র চালু, গ্রিডে যোগ হলো ৪০০ মেগাওয়াট

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

শনিবার (২৬ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আজ থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হলো আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে। এবং জাতীয় গ্রিডে যুক্ত হলো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। দারুণ এ অর্জনের সাথে যারা যুক্ত ছিলেন আছেন, সবাইকে অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন!’

বিদ্যুৎ সংকটে চলতি বছলের ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করে সরকার। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রতিদিন এলাকাভিত্তিক এক ঘণ্টা করে শিডিউল প্রকাশ করে।

তবে শিডিউলের বাইরেও অতিরিক্ত লোডশেডিংয়ের অভিযোগ করে আসছেন গ্রাহকরা। সম্প্রতি লোডশেডিং কিছুটা কমেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির