,

বিয়ে করলেন সাইমন-বুবলী!

news-image

বিনোদন প্রতিবেদক : শিরোনাম দেখে আঁতকে উঠার কারণ নেই। এটি বাস্তব জীবনে নয়, সিনেমার পর্দায়। ‘মায়া : দ্য লাভ’র জন্য গেল বুধবার চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। আর গতকাল শুক্রবার উত্তরার একটি শুটিংবাড়িতে তাদের বিয়ের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা জসিমউদ্দিন জাকির।

তিনি বলেন, ‘গতকাল উত্তরা একটি শুটিং হাউজে সাইমন ও বুবলীর বিয়ে দিয়েছি। এছাড়াও বাকি বাড়তি কিছু চমক আছে। যা সময় হলেই প্রকাশ্যে আসবে।’

নির্মাতা জসিমউদ্দিন জাকির ইঙ্গিত দেন, একই দৃশ্য তার সিনেমার আরেক নায়ক রোশনের সঙ্গেও হতে পারে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী। আলিনুর আশিক ভুঁইয়ার প্রযোজনায় এতে আরও আছেন আনিসুর রহমান মিলনসহ অনেকেই।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির