,

হেলিকপ্টারে চড়ে বিয়েতে হাজির সরকারি চিকিৎসক

news-image

অনলাইন ডেস্ক : বিয়েতে যাওয়ার জন্য কয়েক লাখ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করেছেন প্রভাত কুমার নামে এক যুবক। পেশায় ওই যুবক একজন সরকারি চিকিৎসক। এই ঘটনায় শোরগোল পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রভাত কুমান ভারতের বিহারের বাসিন্দা। তিনি কলকাতার সাগর দত্ত হাসপাতালের সরকারি চিকিৎসক। তিনি বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টর ভাড়া করেছিলেন বলে জানান।

জানা যায়, ৩৫ বছরের ছেলের বিয়ে নিয়ে উদ্বিগ্ন ছিলেন প্রভাত কুমারের বাবা পেশায় কৃষক রামানন্দ সিং। কঠিন অসুখে ভুগছিলেন তিনি। রক্তে সংক্রমণজনিত সমস্যা ছিল তার। এর মধ্যেই ২৮ বছরের নিশি কুমারীর সঙ্গে প্রভাতের বিয়ে পাকা হয়। কিন্তু এর দুইদিন পরেই মৃত্যু হয় রামানন্দ সিংয়ের। তার আগেই সন্তানের কাছে বিশেষ আবদার করেছিলেন তিনি। কষ্ট করে ডাক্তারি পড়ানো ছেলের কাছে বাবা আবদার করেন, হেলিকপ্টারে চড়বেন তিনি। বিয়ের দিন হেলিকপ্টারে করে ছেলের শ্বশুরবাড়িতে যেতে চান রামানন্দ।

তাই অসুস্থ বৃদ্ধ বাবার ইচ্ছেপূরণে সেই মতো ব্যবস্থা নেন প্রভাত কুমার। দিল্লির একটি বেসরকারি সংস্থা থেকে ২০ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন তিনি। কিন্তু বাগদানের দু’দিন মধ্যেই প্রয়াত হন রামানন্দ সিং। তবে বাবার শেষ ইচ্ছে ভোলেননি প্রভাত কুমার। সেই কথা মাথায় রেখেই হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান তিনি।

এই নিয়ে পুরো দেশে শোরগোল পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে প্রভাতের মন ভালো নেই। কারণ লাখ লাখ টাকা খরচ করেও বাবার শেষ ইচ্ছে পূরণ হয়নি!

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির