,

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে উঠেছেন। আজ শনিবার দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা হর্ষধ্বনি ও স্লোগানে তাকে স্বাগত জানান।

এর আগে আজ সকাল থেকে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হন। সংগঠনের নারী নেত্রীরা মিছিল নিয়ে সম্মেলনে উপস্থিত হন। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে।

এটি মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন। এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী