,

ম্যাচের আগে করতে পারবেন যৌন সম্পর্ক!

news-image

স্পোর্টস ডেস্ক : বড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে স্পেন। কারণ, পরের ম্যাচ শক্তিশালী জার্মানির বিপক্ষে। ম্যাচের আগের রাতে ফুটবলারদের জন্য নানান বিধিনিষেধ জুড়ে দিয়েছেন স্পেন কোচ লুইস এনরিকে। কোনো ফুটবলারই রাতে ফূর্তি বা হৈ-হুল্লোড় করতে পারবেন না। ম্যাচের আগের দিন সতেজ থাকতে হবে। তবে যৌন সম্পর্কের ব্যাপারে কোনো বাধা দিচ্ছেন না স্পেন কোচ।

এনরিকে বলেন, ‘যৌন সম্পর্কের বিষয়টা আমার কাছে একদমই স্বাভাবিক। ম্যাচের আগের রাতে হৈ-হুল্লোড় করাটা আমার কাছে আদর্শ নয়। তবে যৌন সম্পর্ক গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি এবং খেলোয়াড় হিসেবে যখন পেরেছি তখনই আমি আমার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি। এই ব্যাপারে কখনো দুশ্চিন্তা কাজ করেনি। ’

বিশ্বকাপে স্পেনের অনেক ফুটবলারই স্ত্রী ও বান্ধবীকে সঙ্গে নিয়ে গেছেন। ফেরান তোরেস তো কোচ এনরিকের মেয়ে সিরা মার্তিনেসের সঙ্গেই প্রেম করছেন। কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করে প্রেমিকাকেই উৎসর্গ করেন এই ফরোয়ার্ড।

স্পেনের স্কোয়াডে প্রিয় ফুটবলার প্রসঙ্গে তোরেসের নামই প্রথমে নেন এনরিকে। যদিও সেটা রসিকতা করেই বলেন তিনি, ‘এটা খুবই সহজ, তোরেস আমার প্রিয় খেলোয়াড়। কারণ, সে যদি আমার পছন্দের না হয়, তাহলে আমার মেয়ে মাথা কেটে ফেলবে আমার।’

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির মুখোমুখি হবে স্পেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির