,

স্বামী ও মেয়েকে নিয়ে ওমরাহ করতে গেলেন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সৌদি আরবের উদ্দেশে গত বৃহস্পতিবার ঢাকা ছাড়েন এই তারকা। সঙ্গে আছেন তার স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা।

বর্তমানে তারা মদিনায় আছেন পূর্ণিমা। এরপর যাবেন মক্কায়। সেখানই ওমরাহ’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী রবিন। ওমরাহ যাওয়ার কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন তার ফেসবুকে।

একটি ছবিতে দেখা যায়, বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। এছাড়াও পূর্ণিমার এক সেলফিতে স্বামী ও কন্যাকে দেখা গেছে।

এদিকে, সৌদি যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগরসহ অনেক।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছর ২৭ মে আশফাকুর রহমান রবিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তবে খবরটি তিনি প্রকাশ্যে আনেন ২১ জুলাই। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে তারা সুখেই আছেন বলে জানিয়েছেন পূর্ণিমা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির