রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি অনেক ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ বিরাণ ভূমিতে পরিণত হবে -আনিসুল হক

news-image

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : বিএনপির সাহেবরা কথায় কথায় বিদেশী দুতাবাসে চলে যায়, আর পাকিস্তানের হুংকার দেয়। তারা অনেক ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ বিরাণ ভূমিতে পরিণত হবে। এ ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদেরকে সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় বাংলাদেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্পের গৃহে প্রবেশ ও চাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আনিসুল হক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা লম্বা বক্তৃতায় বলেন, আওয়ামীলীগ নাকি দেশ ধ্বংস করে ফেলেছে। তিনি প্রশ্ন রেখে বলেন; গৃহহীনদের ঘর দিলে দেশ কি ধ্বংস হয়? তারা ২৬ বছর ক্ষমতায় থেকে দেশের কোন রকম উন্নয়ন করতে পরেনি। আওয়ামীলীগ ক্ষমতায় এসেই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মর্যাদাশীল উন্নত দেশে পরিণত হবে।বিএনপির সমালোচনায় মন্ত্রী আরও বলেন, আপনারা বলছেন রিজার্ভ কমে গেছে। আপনারা ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় রিজার্ভ ছিল মাত্র ৫.৩ বিলিয়ন ডলার। আওয়ামীলীগ ক্ষমতায় আসায় রিজার্ভ দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন ডলার।মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থেকে দেশের জন্য কিছুই করেনি। বিএনপি আবারও দেশকে অন্ধকার বানাতে চাচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় এসে শতভাগ বিদ্যুতায়ন করেছেন।

মন্ত্রী বলেন, আশ্রয়ন প্রকল্প এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বাজার ও খেলার মাঠসহ প্রয়োজনীয় সবকিছু করে দেওয়া হবে।কসবায় প্রায় ১২.৩৫ একর জমিতে আশ্রয়ন প্রকল্প তৈরী করা হয়। এটিই বাংলাদেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প। সেখানে ৪০৩টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রত্যেককে দুই শতাংশ জমি ও পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সেই প্রকল্পের গৃহে প্রবেশ ও চাবি হস্তান্তর উপলক্ষে জনসভার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

ব্রা‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম’র সভাপতিত্বে এবং কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সফিকুল ইসলাম ঝিনুক, ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রা‏হ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, আখাউড়া পৌরভার মেয়র মো. তাকজিল খলিফা, ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. আবদুল আজিজ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ

কার্যাদেশের দুবছরেও শুরু হয়নি বেবিচকের ৯ ভবনের কাজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জন্মের ২১ দিন পর চলে যান মা, বাবা পিটুনিতে নিহত

বেনজীরের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৩ মে

ক্রিকেটের পর রাজনীতিতেই থাকতে চান সাকিব, পছন্দে একমাত্র আওয়ামী লীগ

নজরদারি এড়িয়ে নির্ভুল হামলা—হিজবুল্লাহর নতুন ড্রোন কৌশল

‎‎হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ‎১২৯ জনকে অব্যাহতির আবেদন

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু