,

দ. আফ্রিকায় বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার

news-image

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় রাসেল (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার ক্লার্কডরপ এলাকায় বসবাস করেন রাসেল তার তিন ভাই রুমেল, ফয়সাল ও মাহফুজ। সে দেশের তাদের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ২০১৫ সালে দেশে এসে বিয়ে করেন রাসেল। ২০১৬ সালে স্ত্রীকে নিয়ে যান দক্ষিণ আফ্রিকায়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাসেলের স্ত্রী বলেন,‌‌‘ আমার স্বামী ক্লার্কডরপ নামক স্থানে অক্টোবর মাসে ভারতীয় এক ব্যবসায়ীর কাছে একটি দোকান বিক্রি করেন। বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকায় দোকানটি বিক্রির চুক্তি হয়। আড়াই লাখ টাকায় বায়না চুক্তির পর আর কোনো টাকা দেননি ওই ব্যবসায়ী। গত মঙ্গলবার ভারতীয় ওই নাগরিক রাসেলকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নেন তার বাসায়। এরপর থেকে তিনি নিখোঁজ। রাসেলের তিন ভাই আফ্রিকার পুলিশের কাছে ভাই নিখোঁজের অভিযোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ক্লার্কডরপ এলাকার পুলিশ একটি ডাস্টবিন থেকে আমার স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।’

রাসেলের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘পাওনা টাকা না দিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।’

এ ঘটনায় রাসেলের ভাই হিমেল বলেন, ‘সাড়ে ৩৭ লাখ টাকা না দিয়ে রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজ বাদ আছর ক্লার্কডরপে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির