,

এক ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার, আরেক ম্যাচে শঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : সার্বিয়ার বিপক্ষে জিতে কাতার বিশ্বকাপে নিজেদের মিশন দারুণভাবে শুরু করেছে ব্রাজিল। তবে ‘সেলেসাও’ শিবিরে এল দুঃসংবাদ। আগামী ম্যাচে ইনজুরির কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ক্যামেরুনের বিপক্ষেও তার মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।

নেইমারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। খেলায় নয় বার ফাউল করা হয় নেইমারকে। ম্যাচ শেষে জানা গিয়েছিল ডান পায়ে গোড়ালির চোটে ভুগছেন নেইমার। চিকিৎসকরা তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন বলে জানানো হয়। তখনই অনুমান করা হচ্ছিল বিশ্বকাপের বাকি অংশে তাকে পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আজই নেইমারের শারিরীক অবস্থার প্রতিবেদন পাবে। তবে তার আগেই মার্কা দাবি করছে, তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।

নেইমারের ঘনিষ্ঠ ওই সূত্রের বরাত দিয়ে মার্কা আরও জানায় গভীরভাবে পর্যবেক্ষণের পর ক্যামেরুনের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২৮ ডিসেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর ৩ ডিসেম্বর মুখোমুখি হবে ক্যামেরুনের। ৩ ডিসেম্বরের আগে নেইমার কতটা সুস্থ হতে পারেন এবং তিনি মাঠে নামতে পারবেন কি না সে অপেক্ষায় থাকবেন নেইমার তথা ব্রাজিলভক্তরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না