,

সার্জারি করে সুন্দরী হয়েছেন কাজল কন্যা

news-image

বিনোদন ডেস্ক : কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন- সব সময়ই চর্চায় তিনি। বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায়, তা দেখিয়ে দিয়েছেন বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সা দেবগন। সম্প্রতি চর্চা শুরু হয়েছে কালো থেকে কীভাবে তিনি দিনে দিনে এত ফর্সা হচ্ছে তা নিয়ে।

নায়সার ক্রমবর্ধমান রূপের রহস্য কী? জানতে উন্মুখ অনেকেই। কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা তাকে অনুসরণ করে চলেছেন। রাস্তায় বেরলেই ছবি। তাই ধারাবাহিক ভাবে কাজল-কন্যার ফটোশুট লক্ষ্য করে সম্প্রতি তফাৎ দেখতে পাচ্ছেন বলে দাবি এক দল আলোকচিত্রীর।

আলোকচিত্রীদের দাবি, অস্ত্রোপচার করিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করছেন নায়সা। ত্বকের রং বদলেছেন, মুখ এবং স্তনেও তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন বলে দাবি একাংশের। সে নিয়ে যথারীতি চলছে জল্পনা। সত্যি না মিথ্যা?

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, এই কৌতূহল নিরসন করেছেন অভিনেত্রী কাজল দেবগন। এক সাক্ষাৎকারে কন্যার রূপ-রহস্য উদ্ঘাটন করে বললেন, ‘নায়সা সারাক্ষণ নেট ঘাঁটে। রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে সে সব জানে। সপ্তাহে তিন বার একটা ফেসমাস্ক লাগায়। আমাকেও করতে বলে। ও ঠিক ওর বাবার মতো, চেহারা বা স্বাস্থ্য নিয়ে সচেতন।’

এমনকি, নায়সার প্রতিদিনের রুটিনের কথাও জানিয়েছেন কাজল। সকালে উঠে ২-৩ গ্লাস হালকা গরম পানি খালি পেটে পান করেন নায়সা। তারপর সকালের নাস্তায় সিদ্ধ ডিম, টাটকা ফল এবং ওটস্ খান। সারাদিন এমনই স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস বজায় রাখেন ১৮ বছরের নায়সা। এত প্রস্তুতি কি অভিনয়ে আসার জন্যই?

বাবা অজয় দেবগন এবং মা কাজল, দুজনেই বলিউডের অন্যতম ব্যস্ত দুই তারকা। তাদের কন্যা হয়ে নায়সা অভিনয়েই আসবেন এমনটাই অনুমান সবার। যদিও কাজল জানান, এখনও নিজে সেই ইচ্ছাপ্রকাশ করেননি মেয়ে। কাজলের কথায়, ‘সবে ১৮ হলো। জীবনটা উপভোগ করুক। আমরা ওকে জোর করতে চাই না। ওর যা ইচ্ছা করবে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির