,

হাসপাতালে ভর্তি কমল হাসান

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল মাকাল নিধি মিয়ামের প্রতিষ্ঠাতা কমল হাসান জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে ভর্তি হন তিনি। তবে একটি সূত্র জানিয়েছে, কমল হাসানকে একদিনেই ছুটি দিয়েছে হাসপাতাল। তাকে দুই দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা।

গতকাল তেলেগু পরিচালক কে বিশ্বনাথের হায়দ্রাবাদের বাড়িতে গিয়েছিলেন কমল হাসান। ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবিও দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘মাস্টার কে বিশ্বনাথের সঙ্গে তার বাড়িতে দেখা করলাম। শ্রদ্ধা জানাই। অনেক অতীতের কথা মনে পড়ে যাচ্ছে।’ ছবিতে দেখা যায় বিশ্বনাথ একটি হুইল চেয়ারে বসে রয়েছেন। আর তার সামনে বসে আছেন কমল হাসান। ছবিটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এএনআইয়ের খবরে জানা যায়, নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে যান অভিনেতা। তবে গত ২৩ নভেম্বর থেকে জ্বরে ভুগছেন তিনি। তাই চিকিৎসকেরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

এর আগে গত বছরও কমল হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরই করোনাভাইরাসে আক্রান্ত হন। নিজের অসুস্থতা নিয়ে সেবার টুইট করে জানিয়েছিলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ফিরে সামান্য কাশি হয়েছিল। এরপর টেস্ট করানোয় জানা গেছে ইনফেকশন আছে। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছি। বুঝতে পারছি মহামারি এখনও শেষ হয়ে যায়নি। সবাই সাবধানে থাকুন ‘

পর্দায় কমল হাসানকে শেষবার দেখা গিয়েছিল ‘বিক্রম’ সিনেমায়। এই অ্যাকশন থ্রিলার ছবিতে বর্ষীয়ান অভিনেতার সঙ্গে ছিলেন সুপাস্টার বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিল। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল সিনেমাটি। আগামীতে তাকে কমল হাসানকে দেখা যাবে ‘ইন্ডিয়ান ২’ সিনেমায়। ‘রোবট’ খ্যাত পরিচালক শঙ্করের এই সিনেমায় কমল হাসানের সঙ্গে থাকবেন সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুলপ্রীত সিং, প্রিয়া ভবানী শঙ্কর প্রমুখ।

এ ছাড়াও সম্প্রতি ভক্তদের দারুণ একটি খবর শুনিয়েছেন কমল হাসান। জানিয়েছেন, দীর্ঘ ৩৫ বছর পর আরও একবার কাজ করছেন পরিচালক মনি রত্নমের সঙ্গে। তারা একত্রে ‘কেএইচ ২৩৪’ সিনেমায় কাজ করবেন, যা মুক্তি পাবে ২০২৪ সালে। রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং মাদ্রাস টকিজের ব্যানারে এই ছবির প্রযোজনা করবেন কমল হাসান, মনি রত্নম, শিব অনন্ত এবং আর মহেন্দ্র। এই সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা।

অন্যদিকে ব্যস্ততা রয়েছে বিগ বস তামিল সিজন ৬-এর শুটিং নিয়েও। দক্ষিণের বিখ্যাত এই শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯