,

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন শিগগিরই

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

তিনি বলেন, গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত করছি আমরা। রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে যেসব দেশ সংযুক্ত রয়েছে প্রতিবেদন প্রদানের জন্য তাদের আমরা চিঠি দিয়েছি। এখনও তিন-চারটি দেশ চিঠির জবাব দেয়নি। আমরা অপেক্ষায় আছি। তাদের চিঠির জবাব পেলেই প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ৬৮ বারের মতো পিছিয়েছে মামলার প্রতিবেদন। নতুন তারিখ আগামী ১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা ধারণা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির