,

এক লাখ রিটার্ন জমা পড়েছে অনলাইনে

news-image

নিজস্ব প্রতিবেদক : অনলাইন পদ্ধতিতে আয়কর রিটার্ন জমার আগ্রহ বাড়ছে করদাতাদের। বুধবার (২৩ নভেম্বর) অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করেছে। এই পদ্ধতি সহজ ও করদাতাবান্ধব হওয়ায় করদাতারা এর প্রতি আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ৩০ নভেম্বর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন। তবে করদাতা চাইলে কর অফিসে আবেদন করে রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারেন।

অনলাইন পদ্ধতিতে এক লাখ রিটার্ন দাখিলের মাইলফলক স্পর্শ হওয়ায় এনবিআর কেক কেটে সেটি উদযাপন করেছে। এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআরের অনলাইন করসেবায় দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদ হাসান বলেন, ই-রিটার্ন থাকার অনেক সুবিধা রয়েছে। এটা দিয়ে রিটার্ন দাখিল করা যাবে, ই-পেমেন্ট করা যাবে, ঘরে বসে সনদ নেওয়া যাবে, আয়কর রিটার্নের কপি নেওয়া যাবে এবং রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করার সুযোগ রয়েছে।

এই পদ্ধতি সহজ ও করদাতাবান্ধব হওয়ায় করদাতারা অনলাইন রিটার্ন দাখিলের প্রতি আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান।

জাহিদ হাসান বলেন, চলতি অর্থবছরে ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইন পদ্ধতিতে এক লাখ চার হাজার রিটার্ন জমা পড়েছে। ৩০ নভেম্বরে মধ্যে এ সংখ্যা আরো অনেক বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যাদের মোট সম্পদ ৪০ লাখ টাকার নিচে, কিছু ব্যতিক্রম ছাড়া তাঁরা এক পাতার ফরম পূরণ করে আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন। ব্যক্তি শ্রেণির করদাতার ক্ষেত্রে পুরুষ করদাতার বার্ষিক আয় তিন লাখ টাকা, মহিলা অথবা ৬৫ বছরের বেশি বয়সের পুরুষ করদাতার ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে সাড়ে চার লাখ টাকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বার্ষিক আয় চার লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না