,

২৩ জেলায় নতুন ডিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা, কুমিল্লা, পটুয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, সুনামগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কুড়িগ্রাম, রংপুর, সিরাজগঞ্জ, ঝালকাঠি, ফরিদপুর, খাগড়াছড়ি, ময়মনসিংহ, বগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কক্সবাজার, জয়পুরহাট ও মাগুরায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

চট্টগ্রামের ডিসিকে ঢাকার ডিসি, কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা, জয়পুরহাটের ডিসি শরিফুল ইসলামকে পটুয়াখালী, বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল, সুনামগঞ্জের ডিসি জাহাঙ্গীর হোসেনকে বরিশাল ও নীলফামারী ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সুনামগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম, অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল আরিফ কুড়িগ্রাম, রাজশাহীর স্থানীয় সরকারের উপপরিচালক চিত্রলেখা নাজনীন রংপুর, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সিরাজগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুম ঝালকাঠি, পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব কামরুল আহসান তালুকদার ফরিদপুর, খাদ্যসচিবের একান্ত সচিব মো. সাইফুজ্জামান খাগড়াছড়ি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম বগুড়ার ডিসি নিয়োগ পেয়েছেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পংকজ ঘোষকে নীলফামারী, জাতীয় গৃহায়ন কতৃর্পক্ষের সচিব মোহাম্মদ উল্লাহকে লালমনিরহাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহাম্মদ শাহীন ইমরানকে কক্সবাজার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাট এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরার ডিসি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯