,

এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : পাইকারি পর্যায়ে বাড়ানোর দুই দিনের মাথায় এবার খুচরা পর্যায়ে ভোক্তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গড়ে ১৯ দশমিক ৪৪ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছে তারা।

গত সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)। ওই সময় বিইআরসি জানায়, এখনি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না। এর দুদিন না যেতেই পিডিবি সবার আগে খুচরা দাম বাড়ানোর আবেদন জমা দিল।

বিইআরসি সূত্র জানায়, ৫টি বিতরণ সংস্থার মধ্যে দুটি আজ বৃহস্পতিবার সকালে জমা দিয়েছে। বাকি তিনটিও আজ বিকেলের মধ্যে জমা দিতে পারে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ৪৭ পয়সা বাড়ানোর আবেদন করেছে পিডিবি। আর পাইকারি দাম বেড়েছে ইউনিটে ১ টাকা ৩ পয়সা।

বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল গণমাধ্যমকে বলেন, কমিশনের আবেদনপত্র গ্রহণ শাখায় তিনটি আবেদন জমা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এখনো তার দপ্তরে কোনো আবেদন পৌঁছায়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯