,

কুর্তোয়ার পেনাল্টি সেভ, প্রথমার্ধে এগিয়ে বেলজিয়াম

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে তাদেরকে ধরা হচ্ছিল ডার্ক হর্স। বর্তমান বিশ্বের দ্বিতীয় সেরা দল বেলজিয়াম। গোল্ডেন জেনারেশনদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ। কিন্তু তাদের খেলায় ছিল না সেইরকম দাপুটে ভাব। নেই কোন পরিকল্পনা।

তবুও কুর্তোয়ার পেনাল্টি সেভ এবং মিচি বাতশুয়াইর কল্যাণে ভাগ্যপ্রসূত গোলে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে বেলজিয়াম।

পুরো প্রথমার্ধ বেলজিয়ামের উপর দাপট দেখিয়ে খেলতে থাকে কানাডা। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় কানাডা।

বেলজিয়াম ডি-বক্সের ভেতর কারাসকোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কানাডার বায়ার্ন মিউনিখের তারকা আলফোনসো ডেভিস।

কুর্তোয়া ডান পাশে ঝাপিয়ে পড়ে ডেভিসের মাটি কামড়ানো শট রুখে দেন। রিবাউন্ডেও বল গোলবারের বাইরে মারেন লারিয়া।

ম্যাচের প্রায় পুরোটা সময় বল নিজেদের দখলে রাখে কানাডা। বল পজিশনে কানাডা পিছিয়ে থাকলেও গোলমুখে ৬টি শটের ভেতর ২টিই ছিল অন টার্গেটে। পক্ষান্তরে বেলজিয়াম মাত্র ২টি শট নিতে পেরেছে গোলমুখে।

ম্যাচের ৪০ মিনিটে বেলজিয়ামের পেনাল্টি বক্সের ভেতর লারিয়া পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি। এর ঠিক ৪ মিনিট পরে অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাতশুয়াইর অন টাচ শট দেখা পায় জালের ঠিকানা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির