,

কয়েক বছরের মধ্যেই মানুষ চাঁদে বসবাস করবে

news-image

অনলাইন ডেস্ক : চাঁদে পৌঁছেছে নাসার আর্টেমিস-১। কয়েক বছরের মধ্যেই মানুষ চাঁদে বসবাসের সামর্থ্য অর্জন করবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা- নাসা। । খবর আইএএনএসের।

চাঁদের মাটিতে শেষবার মানুষ পা রেখেছিল অর্ধ শতাব্দী আগেই। এ বার সেখানে ঘর-বাড়ি বানিয়ে মানুষের বাসযোগ্য করে তোলার বন্দোবস্ত হতে চলেছে বলে আভাস দিল নাসা।

চাঁদে সফলভাবে আর্টেমিস-১ মহাকাশযান নামিয়েছে নাসা। সেই ওরিয়ন চন্দ্রযান অভি‌যানের অন্যতম কারিগর হোয়ার্ড হু এক সাক্ষাৎকারে বলেছেন, ২০৩০ সালের মধ্যে চাঁদে বসবাস শুরু করতে পারবে মানুষ। আমরা চন্দ্রপৃষ্ঠে লোক পাঠাব। তারা ওখানে থাকবেন। ওখানে থেকে বৈজ্ঞানিক গবেষণা করবেন।

সমস্ত প্রস্তুতি সত্ত্বেও গত কয়েক মাসে বার কয়েক শেষবেলায় আর্টেমিস-১-এর উৎক্ষেপণ থমকে গিয়েছিল। পরে সফলভাবে অবতরণ করে চন্দ্রযানটি। তবে এ বার তাতে কোনও মানুষ পাঠানো হয়নি। এ বারের উৎক্ষেপণের লক্ষ্য ছিল, চাঁদের সফলভাবে যানটি পৌঁছে ও ফিরে আসতে সক্ষম কিনা তা দেখার। হু-এর আশা, পরের বারে এটি মহাকাশচারীদের নিয়ে যেতে সক্ষম হবে।

১৯৭২ সালে শেষবার চাঁদের মাটিতে পা রেখেছিল মানুষ। নাসার পরিকল্পনা অনুযায়ী, ওই চন্দ্রযানের পরবর্তী অভিযানে চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রাখবেন বিজ্ঞানীরা। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে জলের খোঁজ চালাবেন তারা। সেই অভিযান সফল হলে পরবর্তী গন্তব্য হবে মঙ্গলগ্রহ। খনিজের খোঁজ আর গবেষণা চালিয়ে যেতে এবার চাঁদের মাটিতে পাকাপাকি থাকার বন্দোবস্ত করবে মানুষ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির