,

বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

news-image

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বাবার লাঠির আঘাতে জাকারিয়া ইসলাম জাকির (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর থেকে নিহত শিশুটির পিতা দেলোয়ার হোসেন (৩২) পলাতক রয়েছেন।

নিহত শিশুর মা জাকিয়া খাতুন বলেন, সকালে রান্না করতে দেরি হওয়ায় আমাকে মারধর করে স্বামী। এসময় ছেলে জাকির আমার কাছে ছুটে আসলে দেলোয়ার হোসেনের হাতে থাকা লাঠির আঘাতে তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দেলোয়ার হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯