,

ইউনাইটেড ভক্তদের প্রতি রোনালদোর বার্তা

news-image

অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপে পর্তুগাল এখনও নিজেদের মিশন শুরু করেনি। বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ম্যাচ তাদের। তবে তার আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তোলপাড় হয়ে গেছে ফুটবল দুনিয়ায়। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড চুক্তি বাতিল করেছেন সিআর সেভেনের সঙ্গে।

মঙ্গলবার রাতে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। এর কিছুক্ষণ পরই রোনালদোর প্রতিক্রিয়া মেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা পোস্ট করেন রোনালদো। জানান, ক্লাব ও সমর্থকদের প্রতি তার ভালোবাসা অক্ষুণ্ন থাকবে।

রোনালদো লেখেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পর আমরা পারস্পরিক সম্মতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউনাইটেডকে ভালোবাসি এবং সমর্থকদেরও। এই ভালোবাসা কখনো বদলাবে না। আমার মনে হয়েছে নতুন চ্যালেঞ্জের খোঁজ করার এটাই সঠিক সময়।’

মাঝপথেই ক্লাব ছাড়তে হলেও ইউনাইটেডের সাফল্য কামনা করেছেন রোনালদো, ‘বাকি মৌসুম ও ভবিষ্যতের জন্য ক্লাবের সাফল্য কামনা করি।’

বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেন রোনালদো। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, এর মালিকপক্ষ এবং কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন তিনি। আরও আগে থেকেই অবশ্য দুই পক্ষের সম্পর্ক ভালো যাচ্ছিল না। শেষ পর্যন্ত দুই পক্ষ সম্পর্ক ছিন্ন করার পথেই হাঁটল।

রোনালদো ইউনাইটেডে খেলেই বিশ্বজোড়া পরিচিতি, খ্যাতির শীর্ষে উঠেছিলেন রোনালদো। প্রথম দফায় ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ক্লাবটিতে। এরপর রিয়াল মাদ্রিদে কাটান ৯ বছর।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর স্প্যানিশ ক্লাবটি ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে নাম লেখান। ২০২১ সালে তুরিনের দল ছেড়ে ফের পুরোনো দল ইউনাইটেডে যোগ দেন রোনালদো।

তবে ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসটা মোটেও সুখকর ছিল না রোনালদোর। একরাশ তিক্ততা নিয়ে শেষ হল সেই অধ্যায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির