,

সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পর এবার প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ম্যালাঙ্গোর কাছে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার পরপরই এই ভুমিকম্প হয়। ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানান যায়নি। রাজধানী হোনিয়ারার বাসিন্দারা ২০ সেকেন্ড ধরে চলা কম্পন ও প্রবল ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন।

ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। স্থানীয়দের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেয় প্রধানমন্ত্রীর দপ্তর। পরে দেশটির আবহাওয়া বিভাগ সুনামি সতর্কতা তুলে নেয়।

প্রথম ভূমিকম্পের প্রায় আধ ঘণ্টা পর উপকূল থেকে ৩১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।

গতকাল ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে বহু লোক নিহত ও কয়েকশত আহত হওয়ার পর সলোমন দ্বীপপুঞ্জে আরও শক্তিশালী দুটি ভূমিকম্প হল।

ইন্দোনেশিয়া ও সলোমন দ্বীপপুঞ্জ, উভয়েই ভূমিকম্প প্রবণ ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার’ (প্যাসিফিক রিং অব ফায়ার) ওপর অবস্থিত। ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট এ অঞ্চলটিতে এসে মিলিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মতো ঘটনা ঘটে থাকে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির