,

বরিশালে স্বামীকে হাত-পা বেঁধে স্ত্রীকে গলা কেটে হত্যা

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ডাকাতরা গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যা ও গৃহকর্তাকে কুপিয়ে জখম করে টাকা-স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের লোকজন ঘটনাটিকে ‘ডাকাতি’ বললেও পুলিশের ধারণা, ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার গৃহবধূ মারুফা বেগম (৩০) রাকুদিয়া গ্রামের বাসিন্দা রড সিমেন্টের ব্যবসায়ী ও উপ‌জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিলন খানের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী মিলন খান (৪১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মারুফা ৮ ও ৪ বছর বয়সী দুই ছেলের জননী।

মিলনের বড় ভাই সবুজ খান সাংবাদিকদের বলেন, রাত দেড়টার দিকে বাসার কলাপসিবল গেট ভেঙে ডাকাত দল প্রবেশ করে।

বাসায় থাকা নগদ আড়াই লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুট করার সময় মারুফা ডাকাতদের বাধা দেয়। এ সময় ডাকাতরা গলা কেটে তাকে হত্যা করে। স্ত্রীকে রক্ষা করতে মিলন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

তিনি বলেন, বিষয়টি টের পেয়ে গিয়ে দেখতে পান- মিলনের স্ত্রী মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর ভাইয়ের মুখমণ্ডল কাপড় দিয়ে এবং হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বাঁধা রয়েছে।

এটা ডাকাতি না হত্যাকাণ্ড জানতে চাইলে সবুজ বলেন, এটা তো ডাকাতিই মনে হচ্ছে। সবকিছু ভাইঙা, চুইরা নিয়া গেছে তারা।

তবে গৃহবধূ মারুফাকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করা হয়েছে বলে ধারণা ওসি মাহাবুবুর রহমানের।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন মিলনও পুলিশের নজরদারিতে রয়েছেন।

দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান জানান, ঘটনার পরপরই ওই ঘরের কলাপসিবল গেট ও যে কক্ষে ঘটনা তার দরজা খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না কি কারণে এই ঘটনা ঘটলো।

তিনি জানান, আহত মিলন বাবুগঞ্জের ইট-সিমেন্টের ব্যবসায়ী। তার স্ত্রী গৃহবধূ।

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ ছিল; সেই জেরেও এ ঘটনা ঘটতে পারে। তাদের তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি