,

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জন। এছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে আহত বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবার অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের বাইরে।

এছাড়া ধসেপড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের বাঁচানোর জন্য উদ্ধারকারীরা রাতেও কাজ করছেন।

জাভার গভর্নর জানান, ভূমিকম্পে এক হাজার লোক তাদের থাকার জায়গা হারিয়েছেন। দুই হাজারের বেশি বাড়িঘর ভেঙ্গে গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির