,

শাকিবের সঙ্গে নিজের প্রিয় ছবি পোস্ট করলেন বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাদের বৈবাহিক সম্পর্ক টিকে আছে কি না, তা নিয়েও দেখা দেয় সন্দেহ। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করলেন বুবলী। ছবিটিকে খুব প্রিয় বলে অভিহিত করেছেন এ চিত্রনায়িকা।

আজ সোমবার বুবলী তার ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যায়, তারা দুজন তাজমহল দেখতে গিয়েছেন।

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘যে জায়গায় টায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিং এ দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্হিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার..।’

শবনম বুবলী সম্প্রতি শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। বর্তমানে তার হাতে আছে ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ সিনেমা। এ চিত্রনায়িকার ‘প্রেম পুরাণ’, ‘রিভেঞ্জ’ ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির