বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিগারেট ক্ষতিকর, কিন্তু গাঁজা-সিগারেটের মিশ্রণ ভয়ঙ্কর: গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : শুধু সিগারেট খেলে ফুসফুসের যে পরিমাণ ক্ষতি হয় সিগারেট এবং গাঁজার মিশ্রণে ধুমপান করলে তার চেয়ে আরও অনেক বেশি ক্ষতি হয়। সম্প্রতি এক গবেষণায় এমনটিই দেখা গেছে।

অবশ্য, যে কোনও প্রকার ধূমপানই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ফুসফুস সংক্রান্ত যাবতীয় সমস্যার সূত্রপাত হয় এখান থেকেই।

দীর্ঘ দিন ধরে ধূমপান করার ফলে, ফুসফুসের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুসের মধ্যে ব্রঙ্কিয়লের শেষপ্রান্তে থাকা বায়ুথলিগুলো ছিঁড়ে যায়। রক্তে অক্সিজেন প্রবেশে বাধা সৃষ্টি করে। স্বভাবতই সারা বছর কাশি, বুকে চাপ ধরা, শ্বাসকষ্ট বা ‘এমফিসেমা’র লক্ষণ প্রকাশ পায়।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল এই ফুসফুস সংক্রান্ত সমস্যা। সমীক্ষায় দেখা গিয়েছে, গাঁজা ব্যবহারকারীদের একটি বড় অংশই হল এখনকার তরুণ প্রজন্ম। যাদের বয়স ৪০-এর মধ্যে।

যুক্তরাষ্ট্রের ওটাওয়া হাসপাতালের রেডিওলোজি বিভাগের গবেষণারত বিজ্ঞানীরা বলছেন, ধূমপায়ীদের মধ্যে যারা গাঁজা বা মারিজুয়ানা খান তাদের মধ্যে ৭৫ শতাংশ মানুষের মধ্যেই এমফিসেমার লক্ষণ দেখা যায়। অন্যদিকে, যারা সিগারেট খান তাদের মধ্যে ৬৭ শতাংশ মানুষের মধ্যে এই রোগ দেখা যায়। যা ৮ শতাংশ হলেও কম।

আর যারা ধূমপান করেন না তাদের সংখ্যাটা নগণ্য। অনেকেরই ধারণা সিগারেটের থেকে গাঁজা হয়তো কম ক্ষতিকারক। কিন্তু গবেষণা বলছে, এই ধারণা সত্যি নয়।

‘দ্য আমেরিকান লাং অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, বাইরে থেকে যদি ভাল কিছু নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে যায়, তা হল বিশুদ্ধ বায়ু। এছাড়া অন্য যে কোনও জিনিসই ফুসফুসের জন্য বিষাক্ত। তাই শুধু ধূমপান নয়, নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে দিয়ে পরিবেশ থেকে যদি কোনও দূষিত বায়ু ফুসফুসের মধ্যে প্রবেশ করে, তা-ও ক্ষতিকারক।

 

এ জাতীয় আরও খবর

সারা দেশে বন্ধ হলো মোটরসাইকেল চলাচল

আরব আমিরাতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

মঞ্জুরুল আহসানকে বিএনপি থেকে বহিষ্কার

৭ মাস হাতে রেখে সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা

ভোট দিতে উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরার শেষ ভরসা ট্রেনের ছাদ!

মিরপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না : জামায়াত আমির

রয়টার্সের প্রতিবেদন: অখ্যাত ব্যক্তি থেকে ‘প্রধানমন্ত্রী’ পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী

নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত