,

পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান আহাদ; সঙ্গে ছিলেন এরশাদ হোসেন রাশেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

মোমেন কোন কর্তৃত্ববলে পররাষ্ট্রমন্ত্রীর পদে আছেন, তার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ সেপ্টেম্বর এই রিট মামলা করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান আহাদ আবেদনটি করেন।

গত ১৮ অগাস্ট চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে … শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।’

এ নিয়ে আলোচনা শুরু হলে মোমেন দাবি করেন, যে কথা নিয়ে আলোচনা হচ্ছে, তিনি ভারতে গিয়ে তেমন কিছু বলেননি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হয় সে সময়।

পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের কারণে ‘শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘনের’ অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে ২১ অগাস্ট রেজিস্ট্রি ডাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় উকিল নোটিস পাঠান আইনজীবী এরশাদ হোসেন রাশেদ।

সেই নোটিসে সাড়া না পেয়ে পরে এই রিট আবেদন করেন তিনি। শুনানি শেষে তা আজ খারিজ হলো।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯