,

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২০

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবার (২১ নভেম্বর) শক্তিশালী এক ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩শ’রও বেশি মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬।

দেশটির রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেখানকার সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান জানিয়েছেন। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরতায়। তবে সুনামির কোনো সম্ভাবনা নেই।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে হারমান সুহারম্যান বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আকস্মিক এই কম্পনে আরও ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকে চাপা পড়েছেন। যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন হারমান। চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাভার এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির