,

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে বন্দুক হামলায় নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে কলোরাডোয় সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার রাতের এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, কলোরাডোর স্প্রিংস এলাকার ক্লাব কিউয়ে এ হামলা হয়। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

কলোরাডো পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো জানান, পুলিশ মধ্যরাতের পর গুলির ঘটনার বিষয়ে জানতে পারে। ঘটনাস্থলে পৌঁছার পর কর্মকর্তারা ক্লাবের ভেতরে হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করেন।

তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাননি পামেলা কাস্ত্রো। হামলাকারী কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সে বিষয়েও কিছু বলতে তিনি রাজি হননি।

ফেসবুক পেজে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির