,

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গোয়েন লুইস রোববার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময়গোয়েন লুইস পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় তার সাম্প্রতিক সফর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

যেখানে জাতিসংঘের আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ২০২৩ সালের মার্চ মাসে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশ সম্পর্কিত আসন্ন পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি৫) বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়, বিশেষ করে মিশরে সম্প্রতি অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে অভিযোজন ও প্রশমনের জাতীয় উদ্যোগ আরও জোরদারের উপায় নিয়ে তারা আলোচনা করেন।

তারা মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা নিয়ে এবং আগামী বছরে যৌথ রেসপন্স প্লান (জেআরপি) চালুর বিষয় নিয়েও আলোচনা করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির