,

নেইমারের ভক্ত আলমগীর, ব্রাজিলের সাপোর্টার

news-image

বিনোদন প্রতিবেদক : এর মধ্যেই পর্দা উঠেছে ক্রীড়াজগতের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবল বিশ্বকাপের। যার প্রভাব পড়েছে বাংলাদেশের তারকাদের মধ্যেও। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও পোস্টের মাধ্যমে জানান দিচ্ছেন কে কোন দলের সমর্থক।

দেশের কিংবদন্তি তারকাদম্পতি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর। তারা জানান, রুনা ফুটবল খেলা বোঝেন না। তাই দেখেনও না। তবে আলমগীর ফুটবল অনুরাগী। তিনি পেলের দেশ ব্রাজিলের সমর্থক। এ নায়ক ব্রাজিল সুপারস্টার নেইমারের খেলা ভালোবাসেন।

আজ রবিবার (২০ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে পালিত হচ্ছে রুনা লায়লার ৭০তম জন্মদিন উৎসব। আয়োজনের মধ্যমণি হয়ে হাজির হন রুনা-আলমগীর।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা নানা প্রসঙ্গের পাশাপাশি বিশ্বকাপ ফুটবল নিয়েও কথা বলেন। রুনা লায়লা বলেন, ‘আমি ফুটবল খেলা বুঝি না। তাই দেখা হয় না।’ আলমগীর বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার ভক্ত। ওদের প্রতি অন্যরকম একটা ভালোলাগা কাজ করে। এখন নেইমারের খেলা আমার ভালো লাগে।’

নগদ নিবেদিত রুনা লায়লার ৭০তম জন্মদিন উৎসবে আজ হাজির হয়েছেন একঝাঁক তারকা। কণ্ঠশিল্পী খুরশিদ আলম, রফিকুল ইসলাম, ফুয়াদ নাসের বাবু, কনা, অভিনেত্রী পূর্ণিমা, রুনা খানসহ আরও অনেকেই এসেছেন বাংলাদেশের গানের পাখি রুনাকে শুভেচ্ছা জানাতে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির