,

দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যদের শিগগির গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা বর্ডার এলাকাগুলোতেও বলে দিয়েছি। জঙ্গিরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে।’

তিনি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। যদি কারো অবহেলা থাকে, গাফিলতি থাকে, যদি কেউ ইচ্ছা করে এই কাজটি করে থাকেন তার উপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করবো। নিশ্চয়ই আমরা তদন্ত কমিটি করবো, সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’

রবিবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোর্টে কয়েকজন জঙ্গি যাদের আমরা গ্রেপ্তার করেছিলাম, আমি যতটুকু জানি আদালত তাদের ফাঁসির আদেশ দিয়েছেন। আনসারুল্লাহ বাংলা টিমের দুজন ছিল; একজন আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব, অন্যজন মাইনুল হাসান শামীম, দুজনই দণ্ডপ্রাপ্ত আসামি। তাদের নিয়ে এসে কোর্ট হাজতে রাখা হয়। বিচারকের সামনে হাজিরা শেষে আবার যখন তাদের নির্দিষ্ট রুমে নিয়ে যাচ্ছিল তখন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কেমিক্যাল ছুড়ে অজ্ঞান করে কয়েকজন সমর্থক তাদের নিয়ে পালিয়ে যায়।’

আসাদুজ্জামান খান বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাদের। শিগগির তাদের ধরতে পারবো বলে আমরা বিশ্বাস করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সব জিনিস গুরুত্ব দিয়ে দেখি। জঙ্গি উত্থান হয়েছিল, আমরা সেটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। হাইকোর্টের নির্দেশনা রয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতে নেওয়ার সময় ডান্ডা-বেড়ি, এমনকি হাতকড়াও খুলে দিতে হবে। সেই অনুযায়ী তারা সেখানে গিয়েছিল। কোন ফাঁক-ফোকরে এ ঘটনা ঘটেছে তদন্তের আগে আমরা বলতে পারবো না। আমরা সব বিষয় তদন্ত করবো। কাউকে ছাড় দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই ঘটনায় কেউ যদি জড়িত থাকে তার উপযুক্ত ব্যবস্থা আমরা নেব।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯