,

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

news-image

ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল থেকে বালিপাড়া যাওয়ার পথে একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির