,

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গাজীপুর পুলিশের অবহেলা নেই: জিএমপি কমিশনার

news-image

গাজীপুর প্রতিনিধি : ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালানোর ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে কোনও অবহেলা ছিল না বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রোববার (২০ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ কমিশনার আরও বলেন, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকায় কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোর্ট পুলিশের হেফাজত থেকে আসামিরা পালিয়ে যায়। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে অবহেলার কোন অভিযোগ পাওয়া যায়নি।

পুলিশ ও কারা সূত্র জানায়, রোববার (২০ নভেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ হতে আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আদালত এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিম সদস্যদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভেটেশ্বর গ্রামের আবু তাহেরের ছেলে আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব (৩৪) এবং সুনামগঞ্জের মাধবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাইনুল হাসান শামীম (২৪) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির