,

এ দেশেও দুর্ভিক্ষ চলে আসতে পারে: চরমোনাই পীর

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, এ দেশেও দারিদ্র্য ও দুর্ভিক্ষ চলে আসতে পারে। কারণ ১৭টি দেশের মধ্যে বাংলাদেশও এ সিরিয়াল এসে গেছে। কারণ যারা সরকারের ক্ষমতা রয়েছেন তারাই বিদেশে টাকা পাচার করে দিয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) রাতে মোংলা বন্দর বহুমুখী কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে যেভাবে দেশ চলছে, দেশের যে অবস্থা তাতে নির্বাচনে যাওয়ার মত কোনো পরিবেশ নেই। ভবিষ্যৎ পরিবেশের ওপরই নির্ভর করবে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি।

মোংলা উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে চরমোনাই অনুসারী মোংলা ছাড়াও রামপাল, দাকোপ, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা থেকে আসা কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মাহফিলকে ঘিরে পুলিশসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়