,

ঐন্দ্রিলার পাশে ভারতীয় গায়ক অরিজিৎ সিং

news-image

অনলাইন ডেস্ক : টানা ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত সব্যসাচী। নিজের পোস্টে সাফ জানিয়ে দিলেন, কারো কাছ থেকে অর্থ সাহায্য নিচ্ছে না ঐন্দ্রিলার পরিবার। হঠাৎ করেই গুজব রটে গিয়েছিল-গায়ক অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলা শর্মার চিকিৎসার যাবতীয় খরচ দিতে চলেছেন। এই খবর যে একেবারেই সত্যি নয় তা বুঝিয়ে দিলেন সব্যসাচী চৌধুরী।

তবে অরিজিৎ সিং যে ঐন্দ্রিলা এবং তাঁর পরিবারকে সাহায্য করছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা নয়। সেটাও জানিয়ে দিলেন সব্যসাচী। অর্থ সাহায্য নয়, মানসিকভাবে মেয়েটির পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। সব্যসাচী জানান, গত দুই দিনের নেগেটিভিটির মাঝে একটা মাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়। যাঁর সঙ্গে সারা দিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি। তিনি অরিজিৎ সিং। অর্থ দিয়ে নয়, অন্যভাবে সব সময় ঐন্দ্রিলার পাশে আছেন অরিজিৎ।’

তাঁর ব্রেনস্ট্রোক হয়েছিল। টানা ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। অভিনেত্রীর সুস্থতার জন্য নিয়মিত প্রার্থনা করছেন টলিউড তারকারা। সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন ঐন্দ্রিলা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯