,

জেলের ভেতরে মন্ত্রীর হাত-পা মালিশ!

news-image

অনলাইন ডেস্ক : জেলে ভিআইপি পরিষেবায় দিন কাটাচ্ছেন! অর্থপাচার মামলায় গ্রেপ্তার হওয়া আম আদমি পার্টির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল। এবার সেই অভিযোগ প্রমাণিত হলো- এমনটাই দাবি ভারতের ক্ষমতাসীন বিজেপি’র। প্রকাশ্যে আসা একটি ভিডিও সূত্রে এ কথা বলছে দলটি।

ভিডিওতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন সত্যেন্দ্র জৈন। সেই সময় একজন তার পা মালিশ করে দিচ্ছেন। এই ঘটনায় তুমুল শোরগোল চলছে দেশটির রাজনৈতিক মহলে।

রিপোর্ট, আপ মন্ত্রী দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে চলা মামলার শুনানিতে ইডি দাবি করেছিল, মন্ত্রীকে ভিআইপি পরিষেবা দেওয়া হচ্ছে জেলের ভেতরে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সরিয়ে দেওয়া হয়েছিল জেল সুপার অজিত কুমারকে।

এবার প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, তিহাড় জেলে বাস্তবিক রাজার হালেই রয়েছেন সত্যেন্দ্র জৈন! পরিপাটি বিছানায় আয়েশ করে শুয়ে আছেন তিনি। হাতে ধরা একগুচ্ছ কাগজ পড়ছেন। সেই সময় তেল দিয়ে তার পা মালিশ করে দিচ্ছেন এক ব্যক্তি।

তবে আপের পক্ষ থেকে মণীশ সিসোদিয়া জানিয়েছেন, দিল্লির মন্ত্রী জেলে আহত হন। চিকিৎসার অঙ্গ হিসেবেই হাত-পা মালিশ করাতে হয়। অন্যদিকে জেল কর্তৃপক্ষের দাবি, এটি পুরনো ভিডিও। যারা এই কাজে জড়িত ছিলেন, ইতোমধ্যে সেই সব কর্মকর্তা এবং কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ।

এদিকে বিজেপি নেতা শেহজাদ দিল্লির মন্ত্রীর বিতর্কিত ভিডিও টুইট করে লিখেছেন, আইনকানুন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে। জেলের ভেতরেই ভিআইপি পরিষেবা! এই ধরনের মন্ত্রীকে বাঁচাতে আসবেন কেজরিওয়াল? জৈনকে দল থেকে বহিষ্কার করা উচিত নয় কি?

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯