,

৫৮ বছরে আবার মা হতে চান গোবিন্দের স্ত্রী!

news-image

বিনোদন ডেস্ক : গোবিন্দ ও সুনীতা আহুজা বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। ১৯৮৭ সালে সুনীতাকে বিয়ে করেন সেই সময়কার এক নম্বর এই নায়ক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ৫৮ বছর বয়সে তৃতীয়বার মা হতে চান গোবিন্দোর স্ত্রী। একটি রিয়ালিটি শোতে এসে এমন ইচ্ছার কথা জানিয়েছেন সুনীতা আহুজা।

এক রিয়ালিটি শোয়ে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন গোবিন্দ। সঙ্গে ছিলেন তাদের ছেলে যশবর্ধন। এ ছাড়া অতিথির আসনে ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র। সুনীতার প্রিয় অভিনেতা তিনি।

সুনীতা বলেন, ছেলে যশবর্ধন যখন গর্ভে তখন গোবিন্দ তাকে ধর্মেন্দ্রর ছবি উপহার হিসেবে দিয়েছিলেন। বলেছিলেন, এমন এক সুপুরুষ ছেলেই তার চাই। যশ জন্ম নেন। দেখতেও তিনি সুন্দর।

সেই কথাই উল্লেখ করে সুনীতা সকলের সামনেই রিয়ালিটি শোর মঞ্চে গোবিন্দকে বলেন, ‘যশ যখন পেটে ছিল তুমি ধর্মেন্দ্রজির ছবি এনে দিয়েছিলে। যশ এত সুন্দর হয়েছে। এবার তো চোখের সামনে ধর্মেন্দ্রজিই রয়েছে। তাহলে চল, বাড়িতে চল। আবারও এমন এক প্রোডাক্ট বানাই।’

সুনীতার এমন কথা শুনে হাসিতে ফেটে পড়েন সবাই। তার রসিকতা দেখে হাসি চেপে রাখতে পারেননি খোদ ধর্মেন্দ্রও। মায়ের কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় যশের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯