,

কফিনে বিয়ের আসরে এলেন বর!

news-image

নিজস্ব প্রতিবেদক : বিয়ে নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। কেউ কেউ বিয়ের সময় এমন কাণ্ড করে বসেন যে অবাক হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকেনা। আবার কেউ বিয়ের দিন মনে রাখার মতো বিনোদন দিয়ে থাকে। কারণ বিয়ের দিনটিকে নানা আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায় মানুষ।

আমেরিকার নিউ ইয়র্কের একটি বিয়ের অনুষ্ঠানের এই ঘটনার ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। বিয়েতে কফিনের ভেতর করে এসে অতিথিদের চমকে দিয়েছেন এক বর।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি থেকে নামানো হয় কালো রঙের কফিন। সেটা বয়ে নিয়ে আসেন বরের কয়েকজন বন্ধু। এরপর কফিন মাটিতে নামিয়ে রেখে ফটোসেশন চলে। নেটিজেনদের অনেকেই প্রথমে বিষয়টা বুঝতেই পারেননি। পরে বুঝেছেন মজা করে বর কফিনে চড়ে বিয়ে করতে এসেছেন।

পরে নিয়েছে উপস্থিত অতিথিরা ক্ষোভ প্রকাশ করেন। বরের এমন কাণ্ড নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনরা। বিষয়টিকে অসুস্থ ও জঘন্য বলে মন্তব্য করেন তারা। বিয়ের মতো একটি আনন্দ অনুষ্ঠানে কফিনবন্দি হয়ে আসা উচিত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির