,

বিয়ের ৩ মাসের মাথায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

ঢামেক প্রতিনিধি : রাজধানীর শ্যামপুরে একটি বাসা থেকে মিতু ফকির (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মো. মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ির ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, বাড়িটির ৫ তলার ফ্ল্যাটের কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়ে ওই তরুণীর পরিবারের অভিযোগ থাকায় তার স্বামী মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা যায়, মাত্র তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়েছে মিতুর। স্বামী এবং স্ত্রী দুজনই আইনজীবী পেশায় রয়েছেন। মিতুর বাবার নাম মোশারফ ফকির। বাড়ি মাদারীপুর জেলায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির