,

ঢাবি সমাবর্তনস্থলে জড়ো হচ্ছেন গ্র্যাজুয়েটরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন নিয়ে প্রস্তুতি প্রায় শেষ। শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবারের সমাবর্তন। এরই মধ্যে সমাবর্তন অনুষ্ঠানে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৯ নভেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে এমন চিত্র। এ সময় দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকেই গাউন ও হ্যাট পরে কেন্দ্রীয় মাঠের দিকে যাচ্ছেন। পরিবার নিয়ে অনেককেই আসতে দেখা গেছে। সমাবর্তনস্থল ছাড়াও ঢাবি ক্যাম্পাসজুড়ে গাউন পরিহিতদের উল্লাস ছিল চোখে পড়ার মত। বিশেষ দিনটির স্মৃতি ফ্রেমবন্দি করছেন ক্যামেরায়। বাবা-মা কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছবি তুলছেন তারা। টিএসসি, দোয়েল চত্বর, কার্জন হল প্রাঙ্গণ ইতোমধ্যেই সমাবর্তন অনুষ্ঠানে আসা শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে উঠছে। আজকের সমাবর্তন অনুষ্ঠানসূচিতে জানা যায়, বেলা ১১টা ৫৫ মিনিটে আচার্যের শোভাযাত্রা হবে। দুপুর ১২টায় শুরু হবে সমাবর্তনের মূল অনুষ্ঠান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যঁ তিরোল। ঢাবির ৫৩তম সমাবর্তনে এবার অংশ নেবেন ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এর মধ্যে অধিভুক্ত সরকারি সাত কলেজের ৭ হাজার ৭৯৬ জন সমাবর্তনে অংশ নেবেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির