,

পার্কে এসে খেপে গেলেন ক্যাটরিনা!

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি চিত্রসাংবাদিকদের ‘উপদ্রব’-এ খেপেই গেলেন অভিনেত্রী। বিমানবন্দর হোক, কিংবা পাড়ার রাস্তা— তারকাদের বেরোতে দেখলেই কোথা থেকে ঠিক ছুটে আসেন আলোকচিত্রীরা! এই ব্যাপারটা খুব একটা পছন্দ করেন না ক্যাটরিনা কইফ। তাও মাঝেমাঝে হাসি মুখে পোজ় দেন। পার্কে শরীরচর্চা করতে এসেছিলেন। সে সময় তাঁর ছবি তুলতে গেলে ক্যামেরা বন্ধ করতে বলেন।

ঘটনাটি গতকাল (১৮ নভেম্বর) শুক্রবারের। মুম্বইয়ের একটি পার্কে বন্ধু ইয়াস্মিন করাচিওয়ালার সঙ্গে সান্ধ্যভ্রমণে এসেছিলেন ক্যাটরিনা। আশপাশের মানুষও সেখানে নিয়মিত জগিং করতে বা হাঁটতে আসেন। কিন্তু শুক্রবার ক্যাটরিনাকে গাড়ি থেকে নামতে দেখা মাত্রই খবর চাউর হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানা যায়, এই নায়িকা আসার আগেই ক্যামেরা নিয়ে জড়ো হতে শুরু করেন আলোকচিত্রীরা। ছবি, ভিডিও তুলতে যেতেই ‘ফোন ভূত’ নায়িকা বলে ওঠেন, “শোনো শোনো, ক্যামেরা নীচে করো। আমরা এখানে শরীরচর্চা করতে এসেছি। নিজেদের মতো সময় কাটাতে চাইছি।” কিন্তু ক্যাটরিনাকে সামনে দেখে কি আর হাত গুটিয়ে থাকা যায়! কেউ এর পর ফোনে ছবি তুলতে যাচ্ছিলেন। ক্যাটরিনা তাঁর উদ্দেশেও বললেন, “দয়া করে ফোনটাও নীচে নামাও। একদম ছবি তুলবে না।” বলে খেপে যান এই বলিউড সুপারস্টার নায়িকা ক্যাটরিনা কাইফ।

কাজের ফাঁকে নিয়মিত শরীরচর্চা এবং যোগাসন করেন ক্যাটরিনা। দীপিকা পাড়ুকোনের সঙ্গেও তাঁকে জিমে যেতে দেখা যায়। হাতে এখন একগুচ্ছ কাজের ব্যস্ততা। ‘টাইগার ৩’-এ তাঁকে শীঘ্রই দেখা যাবে সলমন খান এবং ইমরান হাশমির বিপরীতে। অন্য দিকে ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পাচ্ছে সামনেই। তা ছাড়াও হাতে রয়েছে ‘জি লে জ়রা’-র মতো ছবি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯