,

‘দিলবার’ গানের তালে মঞ্চ মাতালেন নোরা ফাতেহি

news-image

বিনোদন প্রতিবেদক : দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘দিলবার’ গানের তালে মঞ্চে এলেন বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে হলভর্তি দর্শক নোরা নোরা বলে চিৎকার শুরু করেন। আগ্রহী দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন নোরা ফাতেহি।

শুক্রবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।

ওই আয়োজনের ফ্যাশন শোতে অংশ নেন ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি।

অনুষ্ঠানে অংশ নিতে বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি আজ শুক্রবার বেলা দুইটায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর একটি পাঁচ তারকা হোটেলে ঠেন। বিশ্রাম শেষে রাতে অনুষ্ঠানে আসেন।

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি