,

সিলেটে বিএনপির সমাবেশস্থলে উৎসবের আমেজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার সকালে সমাবেশস্থল গিয়ে দেখা গেছে, সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে চলছে স্লোগান। বিভিন্ন ক‍্যাম্পে ও মাঠের ভেতর যেন উৎসবের আমেজ। জেলা-উপজেলা ও থানাভিত্তিক বড় বড় ক্যাম্প তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বিএনপির নেতাকর্মীরা আগেই অবস্থান নিয়েছেন নিজ এলাকার নেতার ক্যাম্পে।

এদিকে গণসমাবেশের দুই দিন আগ থেকেই বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। তাদের মধ্যে অনেকে সমাবেশস্থলে অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। সেখানে তাদের জন্য রান্না ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিএনপি নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ, নবীগঞ্জের সাবেক সংসদ সদস্যসহ মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন উপজেলার কমপক্ষে ২০টি ক্যাম্প রয়েছে। আগাম গণসমাবেশে আসা এসব কর্মী রাতে ক‍্যাম্পে অবস্থান করেন।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে গণসমাবেশ করেছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না