,

সৃজিতের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন মিথিলা

news-image

বিনোদন ডেস্ক : সৃজিত-মিথিলার সুখের সংসারে নাকি চিড় ধরেছে! টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন কানাঘুষো। দুজনের বিচ্ছেদ জল্পনা উস্কে দিয়েছে তারকা দম্পতির এক হেয়ালি ভরা পোস্ট। অনেকের মনেই প্রশ্ন তবে কি ঘর ভাঙছে ‘সৃজিলা’র? এমনিতে আজকাল টালিউডের চেয়ে বলিউডেই বেশি সময় কাটাচ্ছেন সৃজিত। অন্যদিকে মিথিলাও ব্যস্ত নিজের কমিটমেন্ট নিয়ে। কখনও বাংলাদেশ তো কখনও আফ্রিকা- ছুটে বেড়াচ্ছেন তিনি।

কিন্তু দু-বছর যেতে না যেতেই নাকি বিচ্ছেদ হচ্ছে দুজনের। এই প্রসঙ্গে মুখ খুলেছেন মিথিলা। বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।

ওটিটি প্লে-কে মিথিলা জানান, ‘আমার কোনও ধারণাই নেই আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল’।

মিথিলা আরও বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা বলে। আমি তো অবাক যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি’।

মিথিলার কথায়, ‘আমার কাছে এই বিষয়টা খুব অনৈতিক। আমাদের একটা মেয়ে আছে। সে বড় হচ্ছে। ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকে পড়েছিলাম। আমি জানি সেলেবদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। দিনের শেষে একজন মহিলার মানহানি হচ্ছে। এটা ঠিক নয়’।

মিথিলা স্পষ্ট করলেন এমন কিছুই ঘটেনি, একসঙ্গেই আছেন তারা। দুদিন আগেই মিথিলা ও মেয়ে আইরার একটি নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ারও করেছেন সৃজিত মুখোপাধ্যায়। যে ছবির ক্যাপশন ছিল ‘ফ্যামিলি টাইম উইথ মিথিল এবং আইরা, মিসড ইউ সৃজিত মুখার্জি।’ এই ছবির মাধ্যমে সৃজিতও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ‘অল ইজ ওয়েল’!

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯