,

গরীব মানুষের অবস্থার পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার: রেলমন্ত্রী

news-image

পঞ্চগড় প্রতিনিধি : রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিপদ-আপদে আর্থিক ক্ষতিগ্রস্ত অসহায় গরীব মানুষের অবস্থার পরিবর্তনে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে সরকার। এজন্য সরকারি স্থানীয় প্রশাসন ও দলের পক্ষে সকল প্রকার সহযোগিতা করা হবে।’

আজ শুক্রবার সকালে পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পঞ্চগড় বাজারের ৬৫টি দোকান ঘর আগুনে পুড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির