,

বিশ্বকাপ জিততে চান রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই বেড়ে চলেছে উন্মাদনা। সমর্থকদের এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই ফুটবলাররাও। এ সে দলে নাম লেখালেন পর্তুগাল বিশ্বকাপ দলের ক্রিশ্চিয়ানো রোনালদো। কখনো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি পর্তুগাল। এবার নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপে দলকে শিরোপা জিতিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি।

এ মৌসুমে ছন্দে না থাকলেও বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই কাতার যাচ্ছেন পর্তুগাল অধিনায়ক। রোনালদোর স্বপ্ন ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা। লাইভ স্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের ফাইনাল নিয়ে রোনালদো বলেন, ‘আমি কাসমিরোর সঙ্গে মজা করে বলি এবার পর্তুগাল-ব্রাজিল ফাইনাল হবে। সত্যি বলতে, এটা স্বপ্নের মতো। বিশ্বের সবচেয়ে কঠিন টুর্নামেন্ট বিশ্বকাপ। আমি সেটা জেতার স্বপ্ন দেখি। জানি, কাজটা খুব কঠিন। তবে স্বপ্ন তো দেখাই যায়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেখানে গিয়ে লড়াই করা। আমার মতে, ইতিহাসের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। বছরের শেষভাগে এ ধরনের টুর্নামেন্ট খেলা বেশ মজার ও চ্যালেঞ্জিং। এটা আমার পঞ্চম বিশ্বকাপ। এ নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত ও আনন্দিত।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেও কাতারের বিমান ধরার আগে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গত দুদিন অনুশীলন করতে পারেননি রোনালদো। গতকাল বৃহস্পতিবার রাতে লিসবনে নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও খেলা হয়নি তার। তবে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই রোনালদো সেরে উঠবেন বলে আশাবাদী পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না